Showing posts with label রাতের শূণ্যতা. Show all posts

"আমার মাঝে মাঝে সারারাত ঘুম হয় না। আমি জেগে থাকি। কেন ঘুম হয় না তার উত্তর দিতে গিয়েও দিতে পারিনি। জেগে থাকতে থাকতে একটা সময় ক্লান্ত হয়ে যাই। ক্লান্তময় সময়টা দূর করতে মাঝরাতে কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। ডাক্তারের বারণ সন্ধ্যার পর কফি খেতে, কিন্তু কফি ছাড়া তোঁ আর চলবে না। কেমন যেন একটা অনুভূতি হয় তখন। অন্ধকারে আমি গরম কফি হাতে দাঁড়িয়ে...!! এই সময়টাতে আমার অন্ধকারে গা-এলিয়ে দিতে ইচ্ছে করে, অন্ধকারে ডুবে যেতে ইচ্ছে হয়। কিন্তু এ শহরে অন্ধকার নেই। চারিদিক আলোময় অন্ধকার। যে অন্ধকার আমার মন ছুতে পারে না। মন ছুতে গভীর অন্ধকার দরকার, অনেক গভীর...। এই শহরে অন্ধকারের মানুষ আছে, অন্ধকারের টাকা আছে, অন্ধকারের থাবা আছে। কিন্তু ডুবে যাবার মতন বিষণ্ণ অন্ধকার নেই। ডুবে যেতে হয় চোখ কালো অন্ধকারে। আমার এক বিষণ্ণ অন্ধকারের স্তব্ধ নির্জনতায় ডুবে যেতে ইচ্ছে হয়। কিন্তু এখানে নির্জনতা নেই। এখানে সন্ধ্যা নেই, রাত্রী নেই, নিশুতি নেই...এখানে কিচ্ছু নেই...।।

এখানে অন্ধকার মানেই মৃত্যু।" তবে কি আমি মৃত্যুর স্বাদ নিতে চাই...!!

আমি কেমন যেন বদলে যাচ্ছি। একরম অন্য মনষ্কতা, অগোছালো, এবং অসম্পূর্ণতা ভাব আমার মধ্যে কাজ করতেছে। যখনই একা থাকি তখনই নানা রকম ভাবনা মনের মধ্যে আসে। এত ভেবে ভেবে ঠিক করি এবার কিছু একটা করবো। কিন্ত এর পরে আর কিছু করতে পারিনা। অনেক ভাবি একটু গুছিয়ে নিবো নিজেকে কিন্তু তা আর হয়েও হয়ে উঠে না

যখন আমি কাউকে বলি, আমার একা থাকতেই ভাললাগে, বেশির ভাগ সময়-ই একা থাকি। তখন সবাই একটা কথাই বলে- "একা থাকলে নাকি মানুষ বিগড়ায় যায়, একটা ঘোরের মাঝে আবধ্য হয়ে যায়। নানা রকম খারাপ চিন্তা মাথায় আসে"। আমি তখন কিছুই বলি না, শুধু মুচকি হাসি দিয়ে চলে আসি সেখান থেকে। এখন এমনও হয় রাত ৪-৫ টা পর্যন্ত জেগে কাটাই। কিন্তু আমার মাথায় সত্যি আসেনা কি করে এটা সম্ভব। সারাদিন  ক্লাস, Exam, Assignment  শেষে বাসায় এসে ফ্রেশ হলে যে কোনো মানুষই ঘুমে ঢুলতে থাকে।  কিন্তু আমার এটা হয় না, ঘুম-ই আসে না । রুমের মধ্যে কিচ্ছু করার নেই, কিছুই না। তারপরও ঘুম আসতে আসতে সেই রাত ৪টা -৫টা বেজে যায়। শুয়ে শুয়ে ভাবতে থাকি। মাঝে মাঝে কি ভাবতে থাকি সেটাই বুঝি না। কেমন যেন একটা ঘোরের মাঝে চলে যাই, অন্য একটা জগত। সে জগতে শুধু আমার অস্তিত্ব, আমার বসবাস। অন্যদিকে ল্যাপটপে খুব প্রিয় পুরাতন দিনের গান গুলো বাজতে থাকে একটার পর একটা।
মাঝে মাঝে মনে হয় কেন আমি পৃথিবীতে আসলাম......।।

রাতভর জেগে থাকা  আমার এক সময়কার অভ্যাস থাকলেও এখন তা রোগে পরিনত হয়ে গেছে।  তবে আজ রাত একটু ভিন্ন। রাত ভরে আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে । একা মানুষ গুলো অনেকটা এমনি হয়...কারন, তাদের একাকীত্ব জীবন টায় তাঁরা অনেক বেশী অগোছালো থাকে।  অনেক দিন হয় আকাশ দেখি না । কারন, হয়তো আগের মতো আর সপ্নে বাস করিনা... তাই আকাশ দেখা হয়ে ওঠেনা। কিন্তু আজ অনেক দিন পর রাতের আকাশ দেখছিলাম।।
আকাশ দেখতে সবারি ভালো লাগে। সত্যি বলতে মনের শত আবেগ আর কষ্ট গুলো এক ভারী নিঃশ্বাস হয়ে বের হয়ে যায় যখন আমরা আকাশ পানে তাকাই ।
আজকের আকাশ বোধয় একটু বেশী উদাসী, একটু বেশিই অন্য রকম, একটু বেশিই সুন্দর।

তবে দেখে সত্যি অনেক ভালো লাগছে। এ ভালোলাগার অনুভবকে আসলে কি বলে আখ্যায়িত করা যায় খুঁজে পাচ্ছিনা।শ্রাবণের রাতের আকাশের এটাই এক মজার অনুভুতি।।

আজ আবার চাঁদও উঠেছে, চাঁদ তো নয় যেন মস্ত বড় জোস্নার থালা। আর সে চাঁদ কে অনবরত অতিক্রম করে চলছে কিছু সাদা-কালো মেঘ। মেঘ গুলো চাঁদের উপর দিয়ে বয়ে যাচ্ছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর চারপাশে বইছে পাগলা হাওয়ার মতো বাতাস। অচেনা-অশান্ত বাতাস, এ বাতাস আমাকে পাগল করে দিচ্ছে, উদাস করে দিচ্ছে ।। বাতাসে ছাদের রেলিং টা ধরে দাঁড়িয়ে আছি...

অনেক রাত পর্যন্ত জেগে থাকাটা অনেকেরই অভ্যাস আছে। কিন্তু, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যারা খুব একটা জরুরি কাজ না থাকলেও রাতটাকে জেগে থেকে উপভোগ করে। তাদের কোন প্রিয়জন নেই যে রাতে কল করতে হবে, নেই কেউ যে তাদের ফোন বা এসএমএস এর অপেক্ষায় থাকে,  নেই পড়া-লেখার কোন চাপ..!! তবুও তারা জেগে থাকে। কখনও বা ছাদে বা বেলকুনিতে দাড়িয়ে আকাশ দেখা, চাঁদ দেখা, রাতের জোত্স্নাটাকে উপভোগ করা অথবা ছাদে বা বাইরে গিয়ে খোলা রাস্তায় হাটাহাটি করা, গভীর রাতে ছাদে উঠে ঝুম বৃষ্টিতে ভেজা-ই যেন তারা প্রতিদিনের রুটিন করে নিয়েছে। তাছাড়া মাঝে মধ্যে ফেসবুকে লগ ইন করে রোমান্টিক স্ট্যাটাস গুলো মনোযোগ দিয়ে পড়া এবং হঠাৎ করেই লগ আউট করা। ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না এসব টাইপের অসুখে ভোগে তারা। কোন কিছুতেই মন বসে না। অবশেষে হতাশা নিয়ে ঘুমিয়ে পড়া। এভাবেই কাটে তাদের জীবন। এভাবেই চলতে থাকে তাদের দিন গুলো...

MARI themes

Powered by Blogger.